শিরোনাম
মহিউদ্দিন,কি ফিরছেন জেলা বিএনপির নেতৃত্বে? রিকশার ‘প্যাডেলে’ জীবনের গল্প, মুন্সিগঞ্জের তরুণদের সিনেমা ‘বায়না’ অতীতের গণ-হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে- মুন্সিগঞ্জে নাগরিক সমাবেশে মামুনুল হক মুন্সিগঞ্জে হিন্দু বিবাহ নিবন্ধক ‘জিতু রায়’ ধলেশ্বরী ‘নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান,আটক ৩৭ কিশোর ‘ইউপি নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে মোল্লাকান্দি ৫ জন গুলিবিদ্ধ সাংবাদিকতা,সংস্কৃতি ও সমাজসেবায় বহুমাত্রিক পথচলায়- সজল বয়রাগাদিতে চার পূজামণ্ডপে এম এ বাতেনের আর্থিক সহায়তা রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জে যুবদলের খাল পরিষ্কার ও লিফটে বিতরণ 

লৌহজংয়ে মার্কেটে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা হাসপাতাল-ব্যাংক

নিজস্ব প্রতিবেদকঃমুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় একই ভবনে থাকা হাসপাতাল, ব্যাংক ও আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রোববার (৯ আগস্ট) সকাল ৬টা ৫ মিনিটে উপজেলার মালির অংক বাজারের একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে আগুন লাগার খবর পায় ...বিস্তারিত

টঙ্গীবাড়িতে জাপান ট্রেনিং সেন্টার হতে বাড়ি ফিরে আত্মহত্যা করল যুবক

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জাপানে যাওয়ার প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরে রিফাত সর্দার (নাম) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার হাসাইল গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিফাত সর্দার উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা আজিজ সর্দারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিফাত সম্প্রতি ঢাকার একটি জাপান ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ ...বিস্তারিত

আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সিগঞ্জের শাহনাজ হীরা

নিজস্ব প্রতিবেদকঃ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন–২০২৬’-এ বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন মুন্সিগঞ্জের সাংবাদিক শাহনাজ হীরা। সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণাপত্র উপস্থাপক (Paper Presenter) এবং অভিজ্ঞতা বিনিময়কারী (Experience Sharer) হিসেবেও অংশ নেবেন। আজ শনিবার (৮ আগস্ট) আট সদস্যের বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে তিনি নেপালের উদ্দেশ্যে রওনা ...বিস্তারিত

নিরাপদ সড়ক চাইয়ের বিশেষ সম্মাননা পেল মুন্সিগঞ্জ জেলা কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা কমিটি। দেশের ১৩০টি জেলা ও উপজেলা কমিটির মধ্যে কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে মুন্সীগঞ্জসহ ১০ টি জেলা কমিটিকে এ সম্মাননা প্রদান করা হয়। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাইয়ের ১১তম মহাসমাবেশের ...বিস্তারিত

মুন্সিগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার- সাঁতার না জানায় পানিতে ডুবে মৃত্যু: ফায়ার সার্ভিস

ূ নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ২টা ২ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, লালবাড়ী এলাকায় একটি পুকুরে গোসল করতে নেমে জিতনী ...বিস্তারিত

মুন্সিগঞ্জে ‘বিএনপির কারা নির্যাতিত ৩৬ শে জুলাই যোদ্ধা’ সংগঠনের ৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন

নাজির হোসেনঃ ‘বিএনপির কারা নির্যাতিত ৩৬ শে জুলাই যোদ্ধা, মুন্সিগঞ্জ’ সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় মুন্সিগঞ্জ সদর রোডের মুন টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন)-কে সভাপতি এবং মো. শামীম মোল্লা-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য ...বিস্তারিত

মুন্সিগঞ্জে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (পিপিআইএমএসসি) আয়োজিত আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের ...বিস্তারিত

অবৈধ ড্রেজারে বালু ভরাটের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদরে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি ড্রেজার অচল করে দেওয়া এবং প্রায় ৪০০ মিটার ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি এলাকায় একটি এবং মুন্সিরহাট বাজারসংলগ্ন এলাকায় ...বিস্তারিত

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর ...বিস্তারিত

মুন্সিগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে মুন্সিগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ ...বিস্তারিত

Go to Top