রিকশার ‘প্যাডেলে’ জীবনের গল্প, মুন্সিগঞ্জের তরুণদের সিনেমা ‘বায়না’
নিজস্ব প্রতিবেদক: একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে সংসারের টানাপোড়েন। প্রতিদিনের ঘামঝরা পরিশ্রম, বেঁচে থাকার লড়াই, হাসি-কান্না আর স্বপ্নের সমীকরণ একজন রিকশাচালকের জীবনের এমনই চেনা অথচ গভীর গল্প নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বায়না’। ব্যতিক্রমী এই সিনেমার নির্মাতা মুন্সিগঞ্জের তরুণ চলচ্চিত্র নির্মাতা পরাগ হোসেন উজ্জ্বল। প্রায় দুই ঘণ্টার সিনেমাটি আগামী ২৭ ও ২৮ নভেম্বর প্রদর্শিত হবে মুন্সিগঞ্জে। দুই দিনে থাকছে মোট পাঁচটি প্রদর্শনী। ...বিস্তারিত