নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা অবিলম্বে এ মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মো. মাদুদ রানা, সহ-সাধারণ সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য মামুনুর রশীদ খোকা ও মো. মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শেখ মোহাম্মদ রতন, মঈনুদ্দিন সুমন, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান শাওন, আমির হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা।