শিরোনাম
দুই বছর বয়সী নাতিকে কোলে তুলে মাটিতে আছাড় দিলেন দাদি- থানায় শিশুটির মায়ের অভিযোগ শ্রীনগরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক সিলগালা করা হবে: মুন্সিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালীতে- জন-সচেতনতার তাগিদ মুন্সিগঞ্জে সুজুকির রাইডার্স ডে, দুই শতাধিক বাইকারের মিলনমেলা সিরাজদিখানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ, ওসি তদন্ত সহ আহত ১০ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে দুর্ঘটনা: নারী ও শিশু সহ ১০ যাত্রী গুরুতর আহত আগামী শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধূলা: মুন্সিগঞ্জে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সিরাজদিখানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিরাজদিখান উপজেলার নিমতলা এমপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীর নেতৃত্বে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির ...বিস্তারিত

সিরাজদিখানে বিএনপি নেতা সেলিম বেপারীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম সেলিম বেপারীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কুমারখালী মাদবর বাড়িতে বয়রাগাদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ...বিস্তারিত

সিরাজদিখানের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি জাহিদুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মোহাম্মদ জাহিদুর রহমানকে অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের চিঠি অনুযায়ী, প্রতিষ্ঠানটির গভর্নিং বডিতে মোহাম্মদ জাহিদুর রহমানকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমোদনের তারিখ থেকে এ কমিটির ...বিস্তারিত

সিরাজদিখানে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ১২ লাখ টাকার মালামাল

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৮ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের ভেতরে আব্দুল লতিফের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, ডাকাতির সময় বাড়ির ...বিস্তারিত

পদ্মা সেতু রেলপথে সংকটের বেড়াজালে আজ যুক্ত হচ্ছে নতুন ট্রেন- মুন্সিগঞ্জের ৩ রেল স্টেশনে নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা

নিজস্ব প্রতিবেদকঃ পদ্মা সেতু রেলসংযোগে যুক্ত হচ্ছে নতুন ট্রেন। বাড়ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের সম্ভাবনা, বাড়ছে যাত্রীদের প্রত্যাশাও। আগামী ১০ আগস্ট ঢাকা-পদ্মা সেতু-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ নামে একজোড়া ট্রেন। তবে নতুন এই যাত্রার আগেই সামনে এসেছে রেলপথের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। আধুনিক প্রযুক্তিনির্ভর এই রেলপথের গুরুত্বপূর্ণ সিগন্যাল ব্যবস্থার সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় কয়েকটি এলাকায় ব্যাহত হচ্ছে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ...বিস্তারিত

আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: হায়দার আলী

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. হায়দার আলী বলেছেন, সম্প্রতি তাকে জড়িয়ে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। আজ বুধবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ আগস্ট সকালে সিরাজদিখান উপজেলার লতব্দী এলাকায় ...বিস্তারিত

ইউএনওর নির্দেশে সিরাজদিখানে ক্লাস চলাকালে মোবাইল ফোন নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক করছেন প্রধান শিক্ষক বাবু নীরোদ রঞ্জন রায় | ছবি: নিজস্ব আলোকচিত্রী নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসায় ক্লাস চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার ...বিস্তারিত

জুলাইয়ে শহীদদের রক্তের বিনিময়ে এমপি-মন্ত্রী হয়ে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে বেইমানি করেছি বিএনপি

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু সরকার বা "চালক" পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি। তিনি বাসের ব্রেক ও চাকা পরিবর্তনের সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কারের তুলনা করে বলেন, জনগণের বড় অংশ এ ধরনের সংস্কারের পক্ষে মত দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ, নির্বাচনের পরেই সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে এসেছে। ...বিস্তারিত

স্ত্রীর পরকীয়ার বলি স্বামী, রান্নাঘরের ১০ ফুট নিচে পুঁতে রাখা হয়েছিল মরদেহ

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে নিখোঁজের ৫০ দিন পর গবাদি পশুর ফার্মের রান্না ঘরের ভিতরে মাটির নিচে প্রায় ১০ফুট গর্ত খুড়ে পাওয়া গেছে এক আলু ব্যবসায়ীর মরদেহ। নিহতের স্ত্রীর ভগ্নিপতির সাথে পরকীয়া প্রেম ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহতের স্ত্রী রাণী বেগম। বুধবার বেলা ১টার দিকে মুন্সিগঞ্জ জেলা ...বিস্তারিত

মুন্সিগঞ্জে জমি নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে প্রবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে-বিচার দাবি!

নিজেস্ব প্রতিবেদক: ‎মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি মৌজার একটি জলাশয় সংক্রান্ত জমি নিয়ে বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরুদ্ধে মানহানি ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন স্পেন প্রবাসী শাহ আলম। ‎বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলার ইছাপুরা এলাকায় একটি হোটেল কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহ আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বাংলাদেশ সাইটের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। ‎লিখিত বক্তব্যে ...বিস্তারিত

Go to Top