শিরোনাম
অতীতের গণ-হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে- মুন্সিগঞ্জে নাগরিক সমাবেশে মামুনুল হক মুন্সিগঞ্জে হিন্দু বিবাহ নিবন্ধক ‘জিতু রায়’ ধলেশ্বরী ‘নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান,আটক ৩৭ কিশোর ‘ইউপি নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে মোল্লাকান্দি ৫ জন গুলিবিদ্ধ সাংবাদিকতা,সংস্কৃতি ও সমাজসেবায় বহুমাত্রিক পথচলায়- সজল বয়রাগাদিতে চার পূজামণ্ডপে এম এ বাতেনের আর্থিক সহায়তা রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জে যুবদলের খাল পরিষ্কার ও লিফটে বিতরণ  দুই বছর বয়সী নাতিকে কোলে তুলে মাটিতে আছাড় দিলেন দাদি- থানায় শিশুটির মায়ের অভিযোগ শ্রীনগরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অতীতের গণ-হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে- মুন্সিগঞ্জে নাগরিক সমাবেশে মামুনুল হক

রিপোর্ট: শুভ ঘোষ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মন্তব্য করেছেন, প্রয়োজনে সরকারের বিরুদ্ধে পতনের আন্দলোন করতে হলে একচুল পিছুপা হবো না। তিনি বলেন, এক হাতে তালি বাজবে না। শুধুমাত্র আমরা সহযোগীতা প্রদানের ইচ্ছাপোষণ করবো, আমরা আন্তরিকতা প্রদর্শন করবো, আর সরকার শুধুমাত্র আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করবে। সরকার সহযোগিতার কোন চিন্তাও করবে না। এটা হবে না। আমরা গায়ে পড়ে সরকারকে ...বিস্তারিত

মুন্সিগঞ্জে হিন্দু বিবাহ নিবন্ধক ‘জিতু রায়’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে হিন্দু বিবাহ নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট আইনি সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে চালু হয়েছে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট। উদ্যোক্তার দাবি, বাংলাদেশে হিন্দু বিবাহবিষয়ক এটিই প্রথম পূর্ণাঙ্গ ওয়েবসাইট। ওয়েবসাইটটি তৈরি করেছেন মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার হিন্দু বিবাহ নিবন্ধক জিতু রায়। ওয়েবসাইটটির ঠিকানা hindumarriageregistration.com। ওয়েবসাইটটিতে হিন্দু বিবাহ নিবন্ধনের নিয়মকানুন, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধনের বিভিন্ন ...বিস্তারিত

ধলেশ্বরী ‘নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান,আটক ৩৭ কিশোর

রিপোর্ট: আমির হোসেন মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে 'জয় বাংলা শ্লোগান' দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ জন কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সকলের বয়স ১৪ থেকে ২০ বছর। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের মোল্লাচর এলাকার নদীতীর থেকে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছ পুলিশ। স্থানীয় সূত্রে ...বিস্তারিত

‘ইউপি নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে মোল্লাকান্দি ৫ জন গুলিবিদ্ধ

শুভ ঘোষ,স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ফের আবারো উত্তপ্ত হচ্ছে মুন্সিগঞ্জের চরাঞ্চল,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবর্ষণ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এ সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ...বিস্তারিত

দুই বছর বয়সী নাতিকে কোলে তুলে মাটিতে আছাড় দিলেন দাদি- থানায় শিশুটির মায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই বছর বয়সী এক শিশুকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে তার দাদি মুক্তা বেগমের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা সোনালী আক্তার শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত মুক্তা বেগম উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী। আহত শিশুটির নাম নাফিন খান। সে অভিযুক্ত দাদী মুক্তা বেগমের বড় ...বিস্তারিত

মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ, ওসি তদন্ত সহ আহত ১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের কয়েকদফা সংঘর্ষে থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর ...বিস্তারিত

বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে দুর্ঘটনা: নারী ও শিশু সহ ১০ যাত্রী গুরুতর আহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে উল্টে গেছে নিউ গ্রীন লাইন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস। এতে নারী ও শিশু সহ অন্তত ১০জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস সূত্রে জানা ...বিস্তারিত

টংগিবাড়ীতে গাঁজা গাছ পরিচর্যার অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে দুটি গাঁজা গাছসহ মো. মোমিন ঢালী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোমিন ঢালী পশ্চিম পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল ঢালীর ছেলে। পুলিশ জানায়, মোমিন ঢালীর একচালা টিনের ঘরের দক্ষিণ পাশ থেকে গাঁজা গাছ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে ...বিস্তারিত

মাদক-ইভটিজিং ও কিশোর অপরাধ রোধে মোল্লারচরে পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচর এলাকায় মুন্সিগঞ্জ থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের ...বিস্তারিত

দ্বৈত টোলে শিমুলিয়া ঘাটে পর্যটক ধস, ক্ষুব্ধ দর্শনার্থীদের ঘোষণা ‘বয়কট মাওয়া’

নিজস্ব প্রতিবেদকঃ পদ্মার পাড়ের সৌন্দর্য উপভোগ করতে যে শিমুলিয়া ঘাটে প্রতিদিন ভিড় করতেন হাজারো পর্যটক ও দর্শনার্থী, সেই ঘাটেই এখন দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ঘাটের প্রবেশ মুখে মাত্র আধা কিলোমিটার পথের ব্যবধানে দুই দফা টোল আদায়ের অভিযোগে ক্ষুব্ধ দর্শনার্থীরা রীতিমত বয়কটের ডাক দিয়েছেন 'শিমুলিয়া ঘাট' অন্যদিকে পর্যটকদের অনাগ্রহে গত দুই সপ্তাহে ঘাট এলাকায় দর্শনার্থীর সংখ্যা কমেছে বলে দাবি স্থানীয় ...বিস্তারিত

Go to Top