
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে দুটি গাঁজা গাছসহ মো. মোমিন ঢালী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোমিন ঢালী পশ্চিম পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল ঢালীর ছেলে।
পুলিশ জানায়, মোমিন ঢালীর একচালা টিনের ঘরের দক্ষিণ পাশ থেকে গাঁজা গাছ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং অপরটির উচ্চতা প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি। পুলিশের দাবি, গ্রেপ্তার মোমিন ঢালী গাছ দুটি পরিচর্যা করতেন।
এ ঘটনায় টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
