শিরোনাম
মহিউদ্দিন,কি ফিরছেন জেলা বিএনপির নেতৃত্বে? রিকশার ‘প্যাডেলে’ জীবনের গল্প, মুন্সিগঞ্জের তরুণদের সিনেমা ‘বায়না’ অতীতের গণ-হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে- মুন্সিগঞ্জে নাগরিক সমাবেশে মামুনুল হক মুন্সিগঞ্জে হিন্দু বিবাহ নিবন্ধক ‘জিতু রায়’ ধলেশ্বরী ‘নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান,আটক ৩৭ কিশোর ‘ইউপি নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে মোল্লাকান্দি ৫ জন গুলিবিদ্ধ সাংবাদিকতা,সংস্কৃতি ও সমাজসেবায় বহুমাত্রিক পথচলায়- সজল বয়রাগাদিতে চার পূজামণ্ডপে এম এ বাতেনের আর্থিক সহায়তা রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জে যুবদলের খাল পরিষ্কার ও লিফটে বিতরণ 

দ্বৈত টোলে শিমুলিয়া ঘাটে পর্যটক ধস, ক্ষুব্ধ দর্শনার্থীদের ঘোষণা ‘বয়কট মাওয়া’

নিজস্ব প্রতিবেদকঃ পদ্মার পাড়ের সৌন্দর্য উপভোগ করতে যে শিমুলিয়া ঘাটে প্রতিদিন ভিড় করতেন হাজারো পর্যটক ও দর্শনার্থী, সেই ঘাটেই এখন দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ঘাটের প্রবেশ মুখে মাত্র আধা কিলোমিটার পথের ব্যবধানে দুই দফা টোল আদায়ের অভিযোগে ক্ষুব্ধ দর্শনার্থীরা রীতিমত বয়কটের ডাক দিয়েছেন 'শিমুলিয়া ঘাট' অন্যদিকে পর্যটকদের অনাগ্রহে গত দুই সপ্তাহে ঘাট এলাকায় দর্শনার্থীর সংখ্যা কমেছে বলে দাবি স্থানীয় ...বিস্তারিত

মুন্সিগঞ্জ আদালতে নতুন জিপি তোতা মিয়া, পিপি সুমন সরদার

শ্রীকান্ত দাস, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৮ জন সরকারি আইনজীবীর তালিকা পরিবর্তন করা হয়েছে। এতে জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (জিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুমন ...বিস্তারিত

ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ পেলেন মুন্সিগঞ্জের ব্যারিস্টার সম্রাট

নিজস্ব প্রতিবাদকঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ পেয়েছেন মুন্সিগঞ্জের ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট। বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) সানা মোঃ মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। ব্যারিস্টার সম্রাট মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার মরহুম অ্যাডভোকেট সালাউদ্দিন ঢালীর ছেলে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ...বিস্তারিত

মিরকাদিম পৌর যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম জাদু আর নেই

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর যুবদলের সাবেক সভাপতি ও স্থানীয় রাজনীতির পরিচিত মুখ মফিজুল ইসলাম (জাদু) আর নেই। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ...বিস্তারিত

মুন্সিগঞ্জে বিএনপি’র বিরুদ্ধে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে পানি বিতরণ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে আয়োজিত এনসিপির বিক্ষোভ সমাবেশে পানি বিতরণ করা হয়। এ সময় এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান হোসেন ও যুগ্ম সাধারণ ...বিস্তারিত

মুন্সিগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন,জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী। এর আগে,একদিন সকালে, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। পরে র‌্যালিটি মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ ...বিস্তারিত

মুন্সিগঞ্জে দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজিক বেপারীর বাড়িতে চলছে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদকঃ আমার মা গর্ভবতী, মা বলেছে আমার আরো একটা বোন হবে, আমার বাবা তো বিদেশে গিয়ে আমাদের এতিম করে দিলো, আমরা তিন বোন এখন আর বাবা ডাকবো কাকে! দুই মাস আগে বাবা যাওয়ার সময় বলেছিল বিদেশে গিয়ে আমাদের ভাগ্য বদলাবে, কিন্তু আমরা তো এখন এতিম। এভাবেই কান্না জড়িত কন্ঠে তিন বোন একসাথে বসে নিহত প্রবাসী বাবার ছবি হাতে ...বিস্তারিত

ইউএনওর নির্দেশে সিরাজদিখানে ক্লাস চলাকালে মোবাইল ফোন নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক করছেন প্রধান শিক্ষক বাবু নীরোদ রঞ্জন রায় | ছবি: নিজস্ব আলোকচিত্রী নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসায় ক্লাস চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার ...বিস্তারিত

টঙ্গিবাড়ীতে বিদেশি কসমেটিকস বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারে বিদেশি কসমেটিকস বিক্রির ক্ষেত্রে পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী বাজারের মাঝি মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ ...বিস্তারিত

ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকির যাত্রা, মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব প্রতিবেদকঃ ধলেশ্বরী ও শীতলক্ষ্যায়,মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে জরাজীর্ণ আর ফিটনেসবিহীন লঞ্চ দিয়ে ঝুঁকি নিয়েই দীর্ঘদিন ধরে চলছে যাত্রী পারাপার। বিগত কয়েক বছর যাবত এ নৌরুটের লঞ্চ সার্ভিসের বেহাল অবস্থা যেন কাটছে-ই না। একদিকে ফিটনেস বিহীন পুরাতন জরাজীর্ণ লঞ্চ আর অন্যদিকে শীতলক্ষ্যা নদীতে যত্রতত্র নোঙর করা কার্গো জাহাজ। ফলে বর্ষা মৌসুমে প্রতিদিন বিপদের ঝুঁকি নিয়েই এ রুটে যাতায়াত করতে হচ্ছে শত ...বিস্তারিত

Go to Top