শিরোনাম
রিকশার ‘প্যাডেলে’ জীবনের গল্প, মুন্সিগঞ্জের তরুণদের সিনেমা ‘বায়না’ অতীতের গণ-হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে- মুন্সিগঞ্জে নাগরিক সমাবেশে মামুনুল হক মুন্সিগঞ্জে হিন্দু বিবাহ নিবন্ধক ‘জিতু রায়’ ধলেশ্বরী ‘নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান,আটক ৩৭ কিশোর ‘ইউপি নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে মোল্লাকান্দি ৫ জন গুলিবিদ্ধ সাংবাদিকতা,সংস্কৃতি ও সমাজসেবায় বহুমাত্রিক পথচলায়- সজল বয়রাগাদিতে চার পূজামণ্ডপে এম এ বাতেনের আর্থিক সহায়তা রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জে যুবদলের খাল পরিষ্কার ও লিফটে বিতরণ  দুই বছর বয়সী নাতিকে কোলে তুলে মাটিতে আছাড় দিলেন দাদি- থানায় শিশুটির মায়ের অভিযোগ

মুন্সিগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের, ৩ সদস্য গ্রেপ্তার, ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি মোটরসাইকেলসহ পাঁচটি চোরাই ও চোরাই সন্দেহভাজন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে লৌহজং উপজেলার একটি দর্জির দোকান থেকে ১১শ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর উত্তর থানায় আয়োজিত ...বিস্তারিত

মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে বিএনপির বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনব্যাপী পদ্মা পাড়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১টায় উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ-২ আসনের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ...বিস্তারিত

২৫ বছরের দাবি এখনও অপূর্ণ, উন্নয়ন থেকে বিচ্ছিন্ন দিঘীরপাড়ের চরাঞ্চল

প্রতিবেদকঃ আলী আক্কাস মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দক্ষিণাঞ্চল এবং এর সঙ্গে সংযুক্ত বিস্তীর্ণ চরাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের বৈষম্যের শিকার বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ,পঁচিশ বছর পর থেকে এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি দিঘীরপাড়ে একটি সেতু নির্মাণ, চরাঞ্চল রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো পাকাকরণ। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও এসব দাবি বাস্তবায়ন না ...বিস্তারিত

“বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: মুন্সিগঞ্জে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা!

  শাহ আমানত মন (নিজস্ব প্রতিবেদক): বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। পরে ম্যাচ শেষে পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম পরিবেশ ঘুরে দেখেন। সাপ্তাহিক ছুটির দিনে তার আগমন ঘিরে উৎসবের ...বিস্তারিত

কর্মজীবনের ইতি টানলেন দপ্তরি নান্নু মিয়াজী, বিদ্যালয়ে শিক্ষার্থীদের আবেগঘন বিদায়

নিজস্ব প্রতিবেদক: ৩৪ বছরের কর্মজীবনের শেষ ঘণ্টা বাজিয়ে অবসর গ্রহণ করলেন মুন্সিগঞ্জের বাংলাবাজার বানিয়াল উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মোঃ আব্দুস সাত্তার নান্নু মিয়াজী। সোমবার বেলা ১টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। সকাল থেকেই বিদ্যালয়জুড়ে ছিল এক অন্যরকম আবহ। বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়,যেখানে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা তার দীর্ঘ কর্মজীবনের ...বিস্তারিত

গজারিয়ায় দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস,মাসে ৬০ লক্ষাধিক টাকার গ্যাস চুরি!

নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে,মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক দুটি স্থানে দিনভর অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে,এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ওই অবৈধ চুনা কারখানা দুটিতে প্রতি মাসে অন্তত ৬০ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (২৩ জুন) সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে অভিযান। সকালে ...বিস্তারিত

মুন্সিগঞ্জে বকেয়া বিদ্যুৎ চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে টেটাবৃদ্ধ সহ আহত ৩০

  নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও টেটাযুদ্ধে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে৷ আহতদের মধ্যে বেশকয়েকজন কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুরচর বাজার চৌরাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইউনিয়নটির মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটনা ঘটেছে ...বিস্তারিত

শিমুলিয়া ঘাটে ফের চালু হচ্ছে ফেরি, মুন্সিগঞ্জে উপদেষ্টা বি.জে.সাখাওয়াত!

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্য ধরে রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আবারও শুরু হচ্ছে ফেরি চলাচল। পাশাপাশি পদ্মা নদী বাঁচাতে ড্রেজিং এর কোন বিকল্প নেই বলে,মন্তব্য করেছেন,নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড.এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন,উন্নত বিশ্বের মত বাংলাদেশে নদী বাঁচাতে যুগোপযোগী উদ্বেগ নেয়া না হলে, হুমকিতে পড়বে জীববৈচিত্র্য ও নদী কেন্দ্রিক মানুষের জীবন জীবিকা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে,শিমুলিয়া ...বিস্তারিত

মুন্সিগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস ও মাইক্রোর ধাক্কায় এক প্রাইভেটকার চালক নিহত!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রো ও দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায়, এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে,এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ষোলঘর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে,পরে দুর্ঘটনা কবলিত যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে স্বাভাবিক হয় মহাসড়কের ঢাকা মুখে ...বিস্তারিত

পদ্মা পাড়ে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট নির্মাণের লক্ষ্যে,মুন্সিগঞ্জে ৫ উপদেষ্টার যৌথ সমন্বয় সভা!

নিজস্ব প্রতিবেদক: নৌপথকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক চাকার গতিশীলতা বাড়াতে,শীঘ্রই মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে শুরু হবে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্টের নির্মাণ কাজ। রবিবার বেলা ৩টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে,পাঁচ উপদেষ্টা ও নৌ-বাহিনী প্রধান সহ বিআইডব্লিউটিএর যৌথ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান,নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড.এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন,৭শ ৫৬ কোটি ৭১ লাখ টাকা ব্যায় ...বিস্তারিত

Go to Top