শিরোনাম
বয়রাগাদিতে চার পূজামণ্ডপে এম এ বাতেনের আর্থিক সহায়তা রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জে যুবদলের খাল পরিষ্কার ও লিফটে বিতরণ  দুই বছর বয়সী নাতিকে কোলে তুলে মাটিতে আছাড় দিলেন দাদি- থানায় শিশুটির মায়ের অভিযোগ শ্রীনগরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক সিলগালা করা হবে: মুন্সিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালীতে- জন-সচেতনতার তাগিদ মুন্সিগঞ্জে সুজুকির রাইডার্স ডে, দুই শতাধিক বাইকারের মিলনমেলা সিরাজদিখানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সংস্কৃতিকে দলীয় স্বার্থে নয়, জাতীয় ঐক্যের শক্তি হিসেবে গড়ে তুলতে চাই: মুন্সিগঞ্জে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, স্বৈরশাসকরা সব সময়ই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে সংস্কৃতিকে ব্যবহার করেছে। শুধু সংস্কৃতিই নয়, ক্রীড়াঙ্গনকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করায় এ দুই ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে সাংস্কৃতিক অঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত ও যুগোপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা ...বিস্তারিত

শেখ হাসিনা ও পলাতক আ:লীগ নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে বিচার করার প্রক্রিয়া চলমান

নিজস্ব প্রতিবেদকঃ ২৪ এ,জুলাই আগস্টের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে পূর্ণাঙ্গ রূপ দিলেও এখন আর সেসব নারী শিক্ষার্থীদের মাঠে কিংবা কোথাও দেখা যায় না বলে মন্তব্য করেছেন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করা ...বিস্তারিত

২৫ বছরের দাবি এখনও অপূর্ণ, উন্নয়ন থেকে বিচ্ছিন্ন দিঘীরপাড়ের চরাঞ্চল

প্রতিবেদকঃ আলী আক্কাস মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দক্ষিণাঞ্চল এবং এর সঙ্গে সংযুক্ত বিস্তীর্ণ চরাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের বৈষম্যের শিকার বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ,পঁচিশ বছর পর থেকে এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি দিঘীরপাড়ে একটি সেতু নির্মাণ, চরাঞ্চল রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো পাকাকরণ। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও এসব দাবি বাস্তবায়ন না ...বিস্তারিত

মুন্সিগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে দোয়া, মোনাজাত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জনশক্তি যুব উন্নয়ন সংস্থা, মুন্সিগঞ্জ। আজ মঙ্গলবার (১ জুলাই) শহীদদের কবরস্থানে আয়োজিত এ কর্মসূচিতে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনশক্তি যুব উন্নয়ন ...বিস্তারিত

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তে পুড়ে গেছে বাসটির বেশিরভাগ অংশ। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার রাত ১১টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,রাতে মোবাইল ...বিস্তারিত

মুন্সিগঞ্জে জমি নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে প্রবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে-বিচার দাবি!

নিজেস্ব প্রতিবেদক: ‎মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি মৌজার একটি জলাশয় সংক্রান্ত জমি নিয়ে বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরুদ্ধে মানহানি ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন স্পেন প্রবাসী শাহ আলম। ‎বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলার ইছাপুরা এলাকায় একটি হোটেল কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহ আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বাংলাদেশ সাইটের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। ‎লিখিত বক্তব্যে ...বিস্তারিত

‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে সিরাজদিখানে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদকঃ তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি উপলক্ষে ‘সুস্থ প্রকৃতি, সুস্থ ভবিষ্যৎ-একটি শিশু, একটি গাছ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের হাজী আবুবকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। ...বিস্তারিত

মুন্সিগঞ্জে হ্যান্ডকাফ সহ পালানোর ৩ ঘন্টা পর আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) মধ্য রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাব্বির শেখ বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...বিস্তারিত

মুন্সিগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার কিকে সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. খোরশেদ ...বিস্তারিত

গোয়েন্দা পুলিশের অভিযান: মুন্সিগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে,মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নি.) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল সদর থানাধীন দক্ষিণ রামগোপালপুর (পুকুরপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় ...বিস্তারিত

Go to Top