নিজস্ব প্রতিবেদক:

গোপন সংবাদের ভিত্তিতে,মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নি.) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল সদর থানাধীন দক্ষিণ রামগোপালপুর (পুকুরপাড়া) এলাকায় অভিযান চালায়।

এ সময় স্থানীয় রফিকুল ইসলামের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ইমন বেপারী (২৯), পিতা- আক্তার বেপারী, সাং- কাগজীপাড়া এবং আনিসুর রহমান খান কাজল (৪৫), পিতা- মৃত আব্দুল মতিন খান, সাং- সরকারপাড়া থেকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ২০০ (দুইশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে- আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।