শিরোনাম
মহিউদ্দিন,কি ফিরছেন জেলা বিএনপির নেতৃত্বে? রিকশার ‘প্যাডেলে’ জীবনের গল্প, মুন্সিগঞ্জের তরুণদের সিনেমা ‘বায়না’ অতীতের গণ-হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে- মুন্সিগঞ্জে নাগরিক সমাবেশে মামুনুল হক মুন্সিগঞ্জে হিন্দু বিবাহ নিবন্ধক ‘জিতু রায়’ ধলেশ্বরী ‘নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান,আটক ৩৭ কিশোর ‘ইউপি নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে মোল্লাকান্দি ৫ জন গুলিবিদ্ধ সাংবাদিকতা,সংস্কৃতি ও সমাজসেবায় বহুমাত্রিক পথচলায়- সজল বয়রাগাদিতে চার পূজামণ্ডপে এম এ বাতেনের আর্থিক সহায়তা রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জে যুবদলের খাল পরিষ্কার ও লিফটে বিতরণ 

মুন্সিগঞ্জে বকেয়া বিদ্যুৎ চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে টেটাবৃদ্ধ সহ আহত ৩০

  নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও টেটাযুদ্ধে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে৷ আহতদের মধ্যে বেশকয়েকজন কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুরচর বাজার চৌরাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইউনিয়নটির মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটনা ঘটেছে ...বিস্তারিত

শিমুলিয়া ঘাটে ফের চালু হচ্ছে ফেরি, মুন্সিগঞ্জে উপদেষ্টা বি.জে.সাখাওয়াত!

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্য ধরে রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আবারও শুরু হচ্ছে ফেরি চলাচল। পাশাপাশি পদ্মা নদী বাঁচাতে ড্রেজিং এর কোন বিকল্প নেই বলে,মন্তব্য করেছেন,নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড.এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন,উন্নত বিশ্বের মত বাংলাদেশে নদী বাঁচাতে যুগোপযোগী উদ্বেগ নেয়া না হলে, হুমকিতে পড়বে জীববৈচিত্র্য ও নদী কেন্দ্রিক মানুষের জীবন জীবিকা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে,শিমুলিয়া ...বিস্তারিত

মুন্সিগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস ও মাইক্রোর ধাক্কায় এক প্রাইভেটকার চালক নিহত!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রো ও দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায়, এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে,এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ষোলঘর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে,পরে দুর্ঘটনা কবলিত যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে স্বাভাবিক হয় মহাসড়কের ঢাকা মুখে ...বিস্তারিত

পদ্মা পাড়ে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট নির্মাণের লক্ষ্যে,মুন্সিগঞ্জে ৫ উপদেষ্টার যৌথ সমন্বয় সভা!

নিজস্ব প্রতিবেদক: নৌপথকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক চাকার গতিশীলতা বাড়াতে,শীঘ্রই মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে শুরু হবে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্টের নির্মাণ কাজ। রবিবার বেলা ৩টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে,পাঁচ উপদেষ্টা ও নৌ-বাহিনী প্রধান সহ বিআইডব্লিউটিএর যৌথ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান,নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড.এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন,৭শ ৫৬ কোটি ৭১ লাখ টাকা ব্যায় ...বিস্তারিত

মুন্সিগঞ্জে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ!

  নিজস্ব প্রতিবেদক: গ্রাম বাংলার প্রান্তিক পরিবেশে,ঘরোয়া ফুটবলের ঐতিহ্য ফেরাতে,মুন্সিগঞ্জের লৌহজংয়ে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো,মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কলমা হাই স্কুল মাঠে ফাইনাল ম্যাচের খেলায় অংশ গ্রহণ করেন,কলমা ইউনিয়ন একাদশ বনাম হলদিয়া ইউনিয়ন একাদশ। এ সময় মাঠে টানটান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে মাত্র এক গোলের ব্যবধানে ...বিস্তারিত

মুন্সিগঞ্জে রেললাইনের পাশ থেকে মাথার খুলিবিহীন অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায়,রেল লাইনের পাশে পড়ে থাকা অবস্থায় মাথার খুলিবিহীন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার বেলা ১ টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির দেহ থেকে মাথা আলাদা হয়ে যাওয়ায়, তাৎক্ষণিক নাম পরিচয় সনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান,রেল লাইনের ...বিস্তারিত

দ্রুতগতির দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে, একজন নিহত হয়েছেন,এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শনিবার (৭জুন) বিকাল পৌনে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মহাসড়কের সার্ভিস লেনে যানবাহনের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৪০ কিলোমিটার নির্দিষ্ট করা থাকলেও ...বিস্তারিত

মুন্সিগঞ্জের মেঘনায় বালু উত্তোলন ঘিরে গ্রামবাসীর সাথে পাল্টাপাল্টি সংঘর্ষ,চলছে চরম উত্তেজনা!

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলের আধারার মেঘনা নদীতে বালু মহালের ইজাদার গংয়ের বিরুদ্ধে মানুষের জমিজমা কেটে নেয়ার অভিযোগ ওঠেছে। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত ইজারাদার ও ড্রেজার ব্যবসায়ীরা বর্ষা মৌসুমের শুরুতেই নদীরপাড় ঘেঁষা মানুষের জমিজমা কেটে নেয়ার অভিযোগ। আওয়ামী লীগ সমর্থিত বালুমহালের অংশিদার জলদস্যু মেঘনার ডাকাত সর্দার কিবরিয়া মিজি গং এ কাজের সাথে জড়িত বলে অভিযোগ। এ ঘটনায় গ্রামবাসীর সাথে বালুদস্যুদের ...বিস্তারিত

নৌ-যান শ্রমিকদের উপর হামলা প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধনে কঠোর আন্দোলনের হুশিয়ারী!

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ- মেঘনায় নৌ-যান শ্রমিকদের উপর অতর্কিত হামলা ও মারধরের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে অংশনেয় বিভিন্ন নৌযান শ্রমিক সহ স্থানীয় সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ,মেঘনায় প্রায় সাড়ে ৮কোটি টাকার বিনিময় স্থানীয় প্রশাসন ও সরকার কৃতক অনুমোদিত ...বিস্তারিত

Go to Top