শিরোনাম
অনলাইন থেকে খেলনা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ কিনে মুন্সিগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি ও ছিনতাইত গ্রেফতার-৪ স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তির ১২ ঘন্টা শেষে পুনরায় মুন্সিগঞ্জের কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সিরাজদিখানের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি জাহিদুর রহমান ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে -প্রতিমন্ত্রী নুরুল হক স্বামীর শেষ যাত্রায় সাক্ষী হতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি মিলেছে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে পারেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি মুন্সিগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মুন্সিগঞ্জের দুই মহাসড়কে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত সহ আহত ১৪ নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সিগঞ্জ, শত শত পতাকায় বর্ণিল স্বাগত (রেলি) জুলুস মুন্সিগঞ্জে আকিকার মাংস দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীর স্বর্ণ-রুপার অলংকার ছিনতাই, যুবক আটক

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভুয়া অভিযোগ প্রত্যাহারের বিনিময়ে চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জে এক ব্যবসায়ীর বিরুদ্ধে নৌ-পুলিশের কাছে দেয়া ভুয়া লিখিত অভিযোগ,প্রত্যাহারের বিনিময়ে প্রায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে, সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে,অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজধানী ঢাকার কদমতলী থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন। ভুক্তভোগী ব্যক্তি ও থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ পত্রের সূত্রে জানা গেছে,বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী ...বিস্তারিত

সিপাহীপাড়ায় ফুটপাত উচ্ছেদে প্রশাসনের অ্যাকশন!

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে রাখা অবৈধ ফুটপাত উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা অভিযানে অন্তত ৩০টির বেশি ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম হাসানুর রহমান। অভিযান শেষে তিনি জানান,দীর্ঘদিন ...বিস্তারিত

মুন্সিগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী আটক।

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী জিয়াউল হক মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ। এ সময় তাঁদের বসত ঘরে তল্লাশি চালিয়ে দুই'শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বালুয়াকান্দি কাজী পাড়া এলাকায় অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।। আটককৃত মুরাদ কাজী পাড়ার মৃত.ইকরামূল ...বিস্তারিত

মুন্সিগঞ্জে নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে,তিন উপদেষ্টার গুরুত্বপূর্ণ সভা।

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন ও সড়ক পথের অবকাঠামোগত উন্নয়নের জন্য,দ্রুত সময়ের মধ্যে একাধিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ তিন উপদেষ্টার উপস্থিতিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রায় ২০ লাখ মানুষের দীর্ঘদিনের বেশ কয়েকটি জোরালো দাবি, দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরে দুপুর ২টার দিকে ...বিস্তারিত

স্ত্রীকে খুন করে মুন্সিগঞ্জে ৩ সন্তান নিয়ে স্বামী উধাও!

জাফর মিয়া,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে আলেয়া বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার বনগ্রাম গ্রামের ভাড়া বাসা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ...বিস্তারিত

মুন্সিগঞ্জে কার্টন খুলতেই বেরিয়ে এলো টুকরো টুকরো মরদেহ-আতঙ্কে স্থানীয়রা।

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজংয়ে কাগজের কার্টনের ভেতরে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মানুষের শরীরের একাধিক খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে নিহত ব্যক্তির মাথা ও শরীরের একাংশ পাওয়া গেলেও হাত-পা এবং অন্যান্য অংশ পাওয়া যায়নি। এ ঘটনা খণ্ডিত অংশ হওয়ায় নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করতে পারেনি পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের খানবাড়ি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আনোয়ার ...বিস্তারিত

মুন্সিগঞ্জে মেঘনায় ডুবে কলেজ ছাত্র নিখোঁজ।

জাফর মিয়া,(সিনিয়র রিপোর্টার) মুন্সিগঞ্জ: ঈদের ছুটিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঘুরতে গিয়ে  মেঘনা সেতুর নিচে মুঠোফোনে নিজের ছবি ধারণ করার সময় মেঘনা নদীতে পড়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, সাঁতার না জানায় মুহূর্তেই নদীতে তলিয়ে যায় নিখোঁজ হয় কলেজ ছাত্র ফারুক হোসেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কলেজ ছাত্র ফারুক হোসেন (১৯) ...বিস্তারিত

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে মুন্সিগঞ্জে ইছামতি নদীতে ডুবে এক কিশোরের করুণ পরিণতি।

জাফর মিয়া,(সিনিয়র রিপোর্টার) মুন্সিগঞ্জ: ঈদের ছুটিতে রাজধানী ঢাকা থেকে,মুন্সিগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে ইছামতি নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে,উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। বুধবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারর্দী-চর এলাকায় ঘটেছে মর্মান্তিক এ ঘটনা। নিখোঁজ কিশোর ইয়াসিন (১৮) কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার জাহাঙ্গীর মজুমদারের ছেলে ও ...বিস্তারিত

মুন্সিগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় দিনভর লংকা কান্ড?

নিজেস্ব প্রতিদেক: মুন্সিগঞ্জ সদরে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে,স্কুল মাঠে অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধরা। এ সময় স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে গুরুতর অবস্থায় অভিযুক্ত আবুল হোসেন (৬০)কে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উত্তেজিত লোকজন অবস্থান নেয় হাসপাতালে বাহিরে,এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা ...বিস্তারিত

শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক কাজ করে গেছেন : আবু নঈম পাটওয়ারী দুলাল

নাজমুল হাসান বাঁধন ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া আনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক লীগের শোক সভায় বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জেলা ...বিস্তারিত

Go to Top