
নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে দোয়া, মোনাজাত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জনশক্তি যুব উন্নয়ন সংস্থা, মুন্সিগঞ্জ।
আজ মঙ্গলবার (১ জুলাই) শহীদদের কবরস্থানে আয়োজিত এ কর্মসূচিতে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনশক্তি যুব উন্নয়ন সংস্থার সভাপতি ফারজানা আক্তার, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া দেওয়ান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক বিউটি আক্তার কমলা, শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক উম্মে হাবিবা তানহা এবং সদস্য মোহাম্মদ সিফাত হোসেন, মেহরাব, মরিয়ম ও সাজ্জাত।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসব্যাপী মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সবুজ, পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
