নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তে পুড়ে গেছে বাসটির বেশিরভাগ অংশ। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার রাত ১১টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,রাতে মোবাইল ফোনের মাধ্যমে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে,ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কুচিয়ামোড়া ব্রিজের ওপর এভার গ্রিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।

পরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাসটিতে আনুমানিক ১০/১৫ জন যাত্রী ছিলেন আগুন লাগার পরপরই সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

উল্লেখ্য, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।