নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর আলম বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালখানগর সেতুর ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নূর আলম বাবু উপজেলার ইছাপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইছাপুরা গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।

সিরাজদীখান থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে,সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন,মাদকমুক্ত এলাকা গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।আমাদের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।