নিজস্ব প্রতিবেদক: 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী  জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মুন্সিগঞ্জে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মুন্সিগঞ্জের ব্যানারে এই কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এসময় মানববন্ধনকারীরা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ বিচারের দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক জাকারিয়া সাদ, যুগ্ম আহবায়ক শাহরিয়ার আমিন ও নোমান আল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফারদিন হাসান আবির, মূখ্য সংগঠক মাহমুদুল হাসান নিরব, সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক আজিজুল সহ আরও অনেকে।