
শাহ আমানত মন -(নিজস্ব প্রতিবেদক):
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে,এক ব্যক্তিকে মোবাইল চুরির অপবাদ দিয়ে,মুন্সিগঞ্জ শহরে যুবদলের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে,মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের নিচে,,শহরের সুপার মার্কেট গোল চত্বর এলাকায়,কয়েক দফায় দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার এ ঘটনা ঘটে।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,বিএনপি’র কেন্দ্রীয় যুব দলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে,বিকেলে আনন্দ মিছিলের আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা যুবদল।
প্রথমে শান্তিপূর্ণভাবে মিছিলটি শুরু হলে এতে অংশ নেয় যুবদল ছাত্রদল সহ জেলা বিএনপি স্থানীয় নেতাকর্মীরা। পরে আনন্দ মিছিলটি শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় শেষ হয় সুপার মার্কেটে এলাকায় গিয়ে।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা যুবদলের আহবায়ক,মুজিবুর রহমান দেওয়ান ও সদস্য সচিব মোজাম্মেল হোসেন মুন্না সহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

পরে কর্মসূচি শেষ হলে, হঠাৎই মোবাইল চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করা হয় এক ব্যক্তিকে এরপর কথা কাটাকাটির একপর্যায়ে হট্টগোল সৃষ্টি হলে পাল্টাপাল্টি মারামারির ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে। এ সময় দ্রুত শক্ত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
এতে ঘটনাস্থলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়, তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারো নাম জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব, মোজাম্মেল হোসেন মুন্না জানান, যুবদলের আনন্দ মিছিলের কর্মসূচি শেষে,মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে এতে যুবদল ও ছাত্রদল সহ বিএনপির কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে,মুন্সিগঞ্জ সদর থানার (ওসি তদন্ত) সজীব দে- জানান,নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হলে, উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য: গত ০৪ জুন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়েম (মুন্না) কে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন) কে সাধারণ সম্পাদক করে, ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কেন্দ্রীয় কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে রবিবার বিকেলে আনন্দ মিছিলের আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা যুবদল।
