শাহ আমানত মন-(নিজস্ব প্রতিবেদক): 

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষের মধ্যে দ্রুত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে,মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে, বর্ণাঢ্য র‌্যালী ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয় জনসচেতনতা মূলক র‌্যালী। এতে অংশনেয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ।

পরে,র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে কাচারি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় র‍্যালিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নানা স্লোগানের মাধ্যমে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির জন্য তাগিদ দেয়া হয়।

পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাসা বাড়ির আঙিনা সহ গুরুত্বপূর্ণ সব স্থানে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেয়া হয় কর্মসূচি থেকে।

এতে উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুর-মহল আশরাফী,পুলিশ সুপার মেনহাজুল আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।