
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে ১৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে। রবিবার বেলা ৩টার দিকে মিরকাদিম পৌরসভা প্রাঙ্গণের মূল ফটকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো: মাসুদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এবার মেলায় বকেয়া পৌরকর পরিশোধকারীদের জন্য ১৫ শতাংশ কর মওকুফের বিশেষ সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করদাতারা এ সেবা গ্রহণ করতে পারবেন। ০৭ জুন থেকে আগামী ১৮ জুন পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান বলেন, করদাতাদের কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং নাগরিকদের বকেয়া পৌরকর পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, কর আদায় বৃদ্ধি পেলে নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশীদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ কাইয়ুম চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল হক সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
