নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মো. শামীম আহসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি হরগঙ্গা কলেজ শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ আগস্ট) কলেজে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি আজিজুল হাকিম, সাবেক সভাপতি আব্দুল্লাহ্ মুজাহিদ, সেক্রেটারি ইব্রাহীম খলিলসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের কল্যাণ ও বিভিন্ন বিষয়ে অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে কলেজে এ যাবৎ বিরাজমান অহিংস ও শান্তিপূর্ণ পরিবেশ ভবিষ্যতেও বজায় রাখার বিষয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ সময় অধ্যক্ষ মো. শামীম আহসান খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কলেজ প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি হরগঙ্গা কলেজ শাখার নেতৃবৃন্দ। একই সঙ্গে কলেজের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সৌজন্য সাক্ষাৎকালে কলেজের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

