বিশেষ প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্যকেন্দ্র নির্মান না হওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা ও স্থানীয়দের অসহযোগিতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে শেখরনগরে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় স্থানীয় এলাকাবাসী সহ বিএনপি নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিপএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও স্থানীয় কয়েকজন বক্তব্য দেন। তারা জানান, বিগত ২০০৮সালে বিএনপি সরকারের আমলে শেখরনগর এলাকায় একটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মানের জন্য জায়গা নির্ধারন করা হয়।
স্বাস্থ্যকেন্দ্রটি করতে অসহযোগিতা নয় বরং হওয়ার পক্ষেই ছিলো তারা। তবে পরবর্তীতে আওয়ামীলীগ সরকারের সময় মুন্সিগঞ্জ ১ আসনের তৎকালীন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ অন্যত্র সেটি সরিয়ে নেয়। যার কারনর সেটি আর নির্মান হয়নি।
অথচ ভুল তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করায় স্থানীয় ও বিএনপি নেতা আব্দুল্লাহর বিরুদ্ধে অসহযোগিতা মন্তব্য করেন তিনি।  এ বিষয়ে সঠিক কারন অনুসন্ধানের দাবি জানান তারা। সঠিক তথ্য পেলে উপদেষ্টা সত্য বিষয়টি জানতে পারবে বলে দাবি করেন তারা। পাশাপাশি বিষয়টি নিয়ে নেতাকর্মী ও স্থানীয়দের এ বিষয়ে শান্তিপূর্ন অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য,গত শনিবার বিকালে আড়িয়াল বিলে ধান কাটার উদ্ধোধনে অনুষ্ঠানে কৃষকদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্থানীরা হাসপাতাল দাবি করলে, বিগত সময় সিরাজদিখানে স্বাস্থ্যকেন্দ্র না হওয়ার জন্য স্থানীয়দের বিভেদ আর বিএনপি নেতা আব্দুল্লাহ ও তার ভাই আমজাদের অসহযোগিতার বিষয়ে ক্ষোভ জেড়ে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে উপদেষ্টার এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে জেলা জুড়ে আলোচনা তৈরি হয়।