Skip to content
Date আজ ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, শরৎকাল
  • যোগাযোগ
মুন্সিগঞ্জ প্রতিদিন Logo মুন্সিগঞ্জ প্রতিদিন Logo
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
  • মুন্সিগঞ্জ
    • মুন্সিগঞ্জ সদর
    • গজারিয়া
    • টংগীবাড়ি
    • লৌহজং
    • শ্রীনগর
    • সিরাজদিখান
  • খেলা
  • বিনোদন
  • ধর্ম
  • অপরাধ
  • সারা বাংলা
  • আরো
    • সব খবর
    • লাইফস্টাইল
    • আন্তর্জাতিক
    • কলাম
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • তথ্যপ্রযুক্তি
    • বিশেষ প্রতিবেদন
    • মিডিয়া
    • সাহিত্য
    • আবহাওয়া
    • কৃষি
    • চাকরির খবর
    • সংবাদ পত্রের পাতা থেকে
শিরোনাম
অনলাইন থেকে খেলনা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ কিনে মুন্সিগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি ও ছিনতাইত গ্রেফতার-৪ স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তির ১২ ঘন্টা শেষে পুনরায় মুন্সিগঞ্জের কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সিরাজদিখানের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি জাহিদুর রহমান ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে -প্রতিমন্ত্রী নুরুল হক স্বামীর শেষ যাত্রায় সাক্ষী হতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি মিলেছে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে পারেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি মুন্সিগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মুন্সিগঞ্জের দুই মহাসড়কে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত সহ আহত ১৪ নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সিগঞ্জ, শত শত পতাকায় বর্ণিল স্বাগত (রেলি) জুলুস মুন্সিগঞ্জে আকিকার মাংস দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীর স্বর্ণ-রুপার অলংকার ছিনতাই, যুবক আটক
অর্থনীতি

শীঘ্রই ব্যবসায়ীদের জন্য হচ্ছে এক্সিট প্ল্যান, জানালেন অর্থমন্ত্রী

প্রকাশ: ৪:১৯ অপরাহ্ণ আগস্ট ২, ২০১৯
প্রিন্ট করুন

চাঁদপুর টিভি রিপোর্ট ।। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা ব্যবসায়ীদের জন্য একটা এক্সিট প্ল্যান তৈরি করেছি। তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে প্রত্যেক ব্যবসায়ী লাভবান হবে। খুব শীঘ্রই এটি বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, এর ফলে অর্থ কেলেঙ্কারির অভিযোগে থাকা ব্যবসায়ীরা অর্থ শোধ করে আবারো ব্যবসায় ফিরে আসবেন বলে আমরা মনে করি। একই সাথে তিনি জানান, শাহ আমানত বিমানবন্দরের উন্নয়নে ৪৭২ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আধুনিকায়নের কাজটি বাস্তবায়ন করবে যৌথভাবে মীর আকতার এবং সিএএমসিই।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, আপনারা জানেন, এরই মাঝে বিসমিল্লাহ গ্রুপ বলেছে তারা ব্যবসা করবে এবং টাকা-পয়সা শোধ করবে। আমি বিশ্বাস করি এক্সিট প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের আবার আমাদের মাঝে পাবো, তারা আবার আসবে, তারা টাকা-পয়সা শোধ দেবে। আমাদেরও কষ্ট বাড়াবে না। আমাদেরও তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে না। আমার টার্গেট একটাই-টু ব্রিং ব্যাক অল দ্য বিজনেজ হাউজেস, অল দ্য বিজনেস পিপল, ইভেন হু হ্যাভ মাইগ্রেটেড দিস কান্ট্রি ফর অ্যা বেটার লিভিং ফর অ্যা বেটার কমফোর্ট, বেটার হোপ। অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামকে যেহেতু আমরা বলছি কমার্সিয়াল হাব বানাবো। সেহেতু কমার্সিয়াল হাব হিসেবে রূপান্তর করতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন করা হচ্ছে। এর ফলে এ বিমানবন্দরে বড় বড় এয়ারক্রাফ্ট উঠানামা করতে পারবে।
জানা যায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জঅতিক বিমানবন্দর। ১৯৯৮-০১ সময়ে জাপানের অর্থায়নে এ বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছিলো। ওই সময়ে রানওয়ে সম্প্রসারণসহ বিটুমিনাস কংক্রিটের মাধ্যমে বিদ্যমান রানওয়ের শক্তিবৃদ্ধিকরণ কাজও সম্পাদন করা হয়েছিলো। তখন রানওয়ে পেভমেন্ট ক্লাসিফিকেশন নম্বর (পিসিএন) ছিলো ৬৬, যা ডিসি ১০-৩০ জাতীয় বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলা হয়েছিলো। বর্তমানে এ বিমানবন্দরে বোয়িং ৭৭৭ জাতীয় সুপরিসর বিমান চলাচল করছে। এদিকে রানওয়ের বিটুমিনাস কংক্রিটের স্বাভাবিক আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে এবং পিসিএন অনেকাংশে কমেছে। কিন্তু বিমানবন্দরে যাত্রী, কার্গো ও বিমান চলাচলের সংখ্যা সাড়ে তিন থেকে চার গুণ বেড়েছে। বিআরটিসি বুয়েটের সমীক্ষা অনুযায়ী, রানওয়ের বর্তমান পিসিএন ৪৬ কিন্তু বোয়িং ৭৭৭ জাতীয় বিমান চলাচলের পিসিএন দরকার ৯০। এ অবস্থায়, বোয়িং ৭৭৭ জাতীয় সুপরিসর বিমানের নিরাপদ অবতরণ ও উড্ডয়নের জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করতে জিওবি অর্থায়নে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য ৫৪০ কোটি ৫২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের ডিপিপি ২০১৮ সালের ৫ মার্চ সরকার কর্তৃক অনুমোদিত হয় বলে জানা গেছে। বৈঠকে কমিটির সদস্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :

Related Posts

টঙ্গিবাড়ীতে বিদেশি কসমেটিকস বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জুলাই ২৮, ২০২৬

দিঘীরপাড়ে নদীভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক,ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

জুন ৮, ২০২৬

মিরকাদিমে ট্রেড লাইসেন্স হালনাগাদ ও নবায়নে ব্যবসায়ীদের মধ্যে “ব্যাপক আগ্রহ”

জুন ৮, ২০২৬
  • Popular
  • Recent
  • আমি কোন অন্যায় করি নাই-আদালতে বিপ্লব
    জুন ২৪, ২০২৫
  • বিএনপির আড়ালে মুন্সিগঞ্জে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ চলছে ত্রিমুখী উত্তেজনা
    এপ্রিল ১৩, ২০২৫
  • মিথ্যা তথ্য ব্যবহার করে মুন্সিগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে ভুয়া অপপ্রচারের প্রতিবাদ!
    জুন ২৩, ২০২৫
  • মাদক মুক্ত সমাজ গড়তে মুন্সিগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে শিশু-কিশোরদের ক্রিকেট টুর্নামেন্ট!
    জুন ১৪, ২০২৫
  • স্বামীর স্বীকৃতি পেতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান!
    মে ২, ২০২৫
  • কাল সংক্ষিপ্ত সফরে চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
    জুলাই ৪, ২০১৯
  • অনলাইন থেকে খেলনা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ কিনে মুন্সিগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি ও ছিনতাইত গ্রেফতার-৪
    আগস্ট ২০, ২০২৬
  • স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তির ১২ ঘন্টা শেষে পুনরায় মুন্সিগঞ্জের কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
    আগস্ট ২০, ২০২৬
  • সিরাজদিখানের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি জাহিদুর রহমান
    আগস্ট ২০, ২০২৬
  • ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে -প্রতিমন্ত্রী নুরুল হক
    আগস্ট ১৯, ২০২৬
  • স্বামীর শেষ যাত্রায় সাক্ষী হতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি মিলেছে সাবেক মন্ত্রী দীপু মনির
    আগস্ট ১৯, ২০২৬
  • স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে পারেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
    আগস্ট ১৯, ২০২৬

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আসিফ বাঁধন।

ঠিকানাঃ সুপার মার্কেট গোল চত্বর,জেলা শহর,মুন্সিগঞ্জ।
ইমেইল: munshiganjprotidin2018@gmail.com
যোগাযোগ: 01614-001894

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Website Designed by Cyber Developer BD
Page load link
Go to Top