মুহাম্মদ আলমগীর ॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বিভিন্ন দাবী আদায়ের লক্ষে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি প্রদান করা হয়েছে। এসময় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক জিল্লুর রহমান জুয়েল।


স্মারকলীপি প্রদান ও ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. জহিরুল হক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ঢালী, সহ-সভাপতি এ টি এম আব্দুল মতিন মোল্লা, মো. মামুন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. ফকরুদ্দিন স্বপন, শহর সাংগঠনিক মো. আলমগীর, কোষাধক্ষ মো. ওয়ালী উল্লাহ, সহ-প্রচার সম্পাদক মো. সাইদুল ইসলাম, সদস্য মো. নুরুল আমিন খোকন, মো. ইব্রাহীম খলিল প্রমুখ।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বিভিন্ন দাবী গুলো হলো, আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মচারীদেরকে “বাংলাদেশ জুডিশিয়াল সার্বিস কমিশন” সহায়ক কর্মচারী হিসেবে আন্তর্ভূক্ত করে জুডিশিয়াল পে-স্কেলের আলোকে বেতন ভাতা দিতে হবে। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক মহামান্য হাইর্কোট ও মন্ত্রনালয়ের সমন্বয়ে শিক্ষাগতা যোগ্যতা ও জেষ্ঠ্যতার ক্রমানুসারে প্রতি ৫ বছর অন্তর অন্তর পদোন্নতির ব্যবস্থা গ্রহন করতে হবে। ও সারাদেশে নিম্ন আদালতে কর্মরত কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রনয়ণ করতে হবে।