
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবিবাজার মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ৪০০ কেজি আফ্রিকান মাগুর, ২০০ কেজি পাঙ্গাসের পোনা ও ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে সদর উপজেলা মৎস্য অফিস।
বুধবার ভোর সাড়ে ৫ টা থেকে ৭ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম। তিনি বলেন, ‘জব্দকৃত মাছগুলো ৮ টি মাদ্রাসা ও এতিমখানা এবং ১৫০ জন দুঃস্থ মানুষের মাঝে বিতরন করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ সদস্যরা অংশ নেয়।
