
কাজী নজরুল ইসলাম বাবুল:
মুন্সিগঞ্জের মিরকাদিমে গৃহবধূ মিতু আক্তারকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর,থানায় গিয়ে নিহতের স্বামীর আত্মসমর্পণে ঘটনায়। অভিযুক্ত সুমন মিয়ার (৪৫) আইনগতভাবে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ ঘটনায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে নিহতের স্বামী ও ঘটনার মূল অভিযুক্ত সুমন মিয়া।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব মূল ফটকে অবস্থান নিয়ে ‘মিরকাদিম পৌরসভার সর্বস্তরের জনগণের’ ব্যানারে ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে অংশ নেয় নিহতের ৩ সন্তান ও পরিবারের স্বজনরা সহ স্থানীয় অন্তত দেড় শতাধিক এলাকাবাসী।

ভুক্তভোগীদের অভিযোগ,গত ১৯ মে দিবাগত রাতে নিজ হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী মিতু আক্তারকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করে,স্বামী সুমন মিয়া। এ ঘটনার পরে নিহতের মা নিজে বাদী হয়ে,পরেরদিন মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন আকলিমা বেগম। এতে সুমন মিয়া সহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
এরপর এ ঘটনায় সর্বশেষ গতকাল বুধবার রাতে রমজান (৪৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছে ঘটনা সঙ্গে জড়িত বাকি আসামীরা, ফলে দ্রুত জড়িতদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা স্লোগানে কঠোর হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে।

এতে উপস্থিত ছিলেন নিহত মিতুর বাবা মোঃ মন্টু মিয়া,নিতহের মা ও মামলার বাদী আকলিমা বেগম, নিহতের বড় মেয়ের মারজানা (১২) ছোট মেয়ে মারজিয়া (৯) ছেলে আবিদ হোসেন (৭) সেন্টু মিয়া মোঃ মাসুদ, মোঃ শহিদুল,মোঃ খসরু নোমানসহ আরো অনেকে।
