
শুভ ঘোষ,মুন্সিগঞ্জ:
বর্ষা মৌসুম শুরুর আগেই,গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে,অসময়ে ভাঙ্গন দেখা দিয়েছে,মুন্সিগঞ্জের পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে।
ফলে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয়দের উদ্যোগে,ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় তীব্র ভাঙ্গন ঝুঁকিতে থাকা,ক্ষতিগ্রস্ত এলাকায়। এ সময় এতে অংশ নেয়,স্থানীয় গ্রামবাসী সহ নানা শ্রেণী পেশার মানুষ।
ভুক্তভোগীদের অভিযোগ,মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার পদ্মা নদী তীরবর্তী,দিঘীরপাড় বাজার, পূর্ব রাখিরকান্দি, দেওয়ানকান্দি সহ জেলা সদরের শিলই ইউনিয়নের বিভিন্ন গ্রামে,অসময়ে দেখা দিয়েছে পদ্মার ভাঙ্গন,এতে নতুন করে ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের,ফলে দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বালুভ ভর্তি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় কর্মসূচি থেকে।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষতিগ্রস্তরা আরো জানান,দীর্ঘদিন যাবত পদ্মা নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে,নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করায়,প্রতিবছর ভিটেমাটি হারাতে হচ্ছে অনেক মানুষকে। ফলে দ্রুত জোরালো ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
পরে মানববন্ধন শেষে,ভাঙ্গন ঝুঁকিতে থাকা এলাকায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

