
নিজস্ব প্রতিবেদক,
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে, আর ফিরে না আসলে, দেশ বড় সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন,বিএনপির চেয়ারপারসনের সুস্থ হয়ে ওঠার উপরে নির্ভর করছে, অংশগ্রহণমূলক আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ!
রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শেখর-নগর মাঠে,কয়েক হাজার সনাতন ধর্মালম্বী স্থানীয় ভোটারদের অংশগ্রহণে,
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মহা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাবেশে,গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন,এবারের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে।

রাষ্ট্রে যাতে মানুষে মানুষে বৈষম্য দূর হয়, নারী-পুরুষে বৈষম্য দূর হয়, হিন্দু-মুসলমানের বৈষম্য না থাকে এবং ধনী গরীবের বৈষম্য দূর হয়। সেই লক্ষ বাস্তবায়নের জন্য, বৈষম্যহীন একটি রাষ্ট্র কাঠামো গঠনে লক্ষে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,দেশে এখন অপর একটি শক্তি আছে, সেটি সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে কি হবে দেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে বলে,
তিনি উল্লেখ করে বলেন, আজকে আওয়ামী লীগ মাঠে নেই পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারাও মাঠে নেই পালিয়ে গেছে।
তাহলে বিএনপি লড়াই করবে কার সাথে প্রশ্ন রাখেন তিনি। পাশাপাশি সেই সুযোগ কাজে লাগিয়ে সাম্প্রদায়িক শক্তি এক হচ্ছে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যহত করতে এমন অভিযোগ করেন।

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে গয়েশ্বর রায় বলেন, যদি দেশনেত্রী না থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় দেখা দিবে।
সাম্প্রদায়িক শক্তিকে কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। কারণ সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর।
গয়েশ্বর রায় আরও বলেন,“বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত আবাস। এখানে বিভক্তি, ঘৃণা বা বৈষম্যের রাজনীতি চলতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হলে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
এদিন সমাবেশে বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,“রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন,“সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের অবিচ্ছেদ্য অংশ, তাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা সু-নিশ্চিত করা হবে।

সমাবেশে বক্তব্যে প্রধান অতিথি ও বিএনপি প্রার্থী সহ দুজন-ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আলী আজগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধনন্দন চক্রবর্তীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির এম হায়দার আল, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ,হাফিজুল ইসলাম খাঁন সহ বিএনপির স্থানীয় বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এরআগে সমাবেশকে ঘিরে,মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর উদ্যোগে সমাবেশে যোগদেয় প্রায় কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী স্থানীয় ভোটার সহ নানা শ্রেণী পেশার মানুষ।

এতে জাতীয় সংগীত ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা,পরে শত কন্ঠে উচ্চারিত হয় বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রার্থনা।
