নিজেস্ব প্রতিবেদক,

মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তির অভিযোগে,বাউল আবুল সরকারের বিচারের দাবিতে মুন্সিগঞ্জে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার বেলা ১টার দিকে মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের মূল ফটকে অবস্থান নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র প্রতিনিধি সহ নানা শ্রেনী পেশার মানুষ।

মানববন্ধনকারীরা জানান, বাকস্বাধীনতার নামে প্রায় মুসলিম ধর্মাবলম্বীদের অনুভুতিতে আঘাত করে বক্তব্য প্রদান করছে একটি মহল। বাউল আবুল সরকার সেসব ঘটনারই একটি উদাহরন। তবে এসব ঘটনায় যথাযথ বিচার ও আইন না থাকায় পুনরাবৃত্তি ঘটছে।

ফলে দ্রুত এঘটনার সর্বোচ্চ বিচার ও রাষ্ট্রীয় কঠোর আইন প্রনোয়নের দাবি জানানো হয়। অন্যথা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়েছে কর্মসূচী থেকে।