শিরোনাম
বয়রাগাদিতে চার পূজামণ্ডপে এম এ বাতেনের আর্থিক সহায়তা রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জে যুবদলের খাল পরিষ্কার ও লিফটে বিতরণ  দুই বছর বয়সী নাতিকে কোলে তুলে মাটিতে আছাড় দিলেন দাদি- থানায় শিশুটির মায়ের অভিযোগ শ্রীনগরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক সিলগালা করা হবে: মুন্সিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালীতে- জন-সচেতনতার তাগিদ মুন্সিগঞ্জে সুজুকির রাইডার্স ডে, দুই শতাধিক বাইকারের মিলনমেলা সিরাজদিখানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্বামীর স্বীকৃতি পেতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান!

লিটন মাহমুদ,মুন্সিগঞ্জ: ঘটকের মাধ্যমে পারিবারিকভাবে বিয়ে হলেও মিলছে না শিউলি আক্তার পিংকির ২ মাসের কন্যা সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর অধিকার। এমনই অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ ধামারন এলাকার স্থানীয় বাসিন্দা সোবহান শেখের ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি তোয়াক্কা করেন না চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের। স্ত্রী-সন্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ...বিস্তারিত

মুন্সিগঞ্জে মহান ‘মে’ দিবস উদযাপন

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ: সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জেও উদযাপন করা হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। 'শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে', 'শ্রমজীবী মানুষের অধিকার বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার' এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ...বিস্তারিত

গজারিয়ায় মর্টারশেল বিস্ফোরণে কেঁপে উঠেছে কয়েক কিলোমিটার এলাকা,অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত

  সাইদ হাসান আফরান,গজারিয়া: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশে পাশের অন্তত অর্ধ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তীব্র শব্দে মারা গেছে তিনটি গরু। এ ঘটনায় স্থানীয় লোকজন চড়াও হয়,পুলিশ এবং গণমাধ্যম কর্মীদের উপর। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে উদ্ধার হওয়া ...বিস্তারিত

“স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন”

বিশেষ প্রতিবেদক: মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্যকেন্দ্র নির্মান না হওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা ও স্থানীয়দের অসহযোগিতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে শেখরনগরে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় স্থানীয় এলাকাবাসী সহ বিএনপি নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উপজেলা বিপএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও স্থানীয় কয়েকজন বক্তব্য দেন। তারা জানান, বিগত ...বিস্তারিত

মুন্সিগঞ্জে নার্সিং শিক্ষার্থীদের কর্মসূচিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি!

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি সহ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মুন্সিগঞ্জে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নিয়ে নার্সিং ইনস্টিটিউট মুন্সিগঞ্জের ব্যানারে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষার্থী। পরে ...বিস্তারিত

পদ্মার ভাঙ্গন থেকে বাঁচতে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ: বর্ষা মৌসুম শুরুর আগেই,গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে,অসময়ে ভাঙ্গন দেখা দিয়েছে,মুন্সিগঞ্জের পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে। ফলে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয়দের উদ্যোগে,ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় তীব্র ভাঙ্গন ঝুঁকিতে থাকা,ক্ষতিগ্রস্ত এলাকায়। এ সময় এতে অংশ নেয়,স্থানীয় গ্রামবাসী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ,মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার ...বিস্তারিত

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে মুন্সিগঞ্জে দিনব্যাপী ছিল নানা আয়োজন

    নিজেস্ব প্রতিবেদক:  স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি, এই প্রতিপাদ্যে  মুন্সিগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে, বিশ্ব অটিজম সচেতনতা দিবস। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিনের ...বিস্তারিত

গজারিয়ায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র আজীবনের জন্য বহিষ্কার

নাবিদুল ইসলাম নিরব,গজারিয়া:  স্কুল প্রাঙ্গণে ও শ্রেণিকক্ষে,বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে,মারামারির ঘটনায় একাধিক ছাত্রদের আহত হওয়ার কারণে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই শিক্ষার্থী রায়হান ও ইমনকে স্কুল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়,গতকাল মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির এক জরুরী সভার সর্ব সম্মত সিদ্ধান্তে উল্লিখিত কারণে এই দুইজকে আজীবনের জন্য বহিস্কার করেন ...বিস্তারিত

পারভেজ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম ...বিস্তারিত

গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ ছাত্র আহত

নাবিদুল ইসলাম নিরব,গজারিয়া: মুন্সিগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় ছাত্রদের মাঝে সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনা গজারিয়া থানায় দু'পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার সকাল ১১ টায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে ...বিস্তারিত

Go to Top