শিরোনাম
গোয়েন্দা পুলিশের অভিযান: মুন্সিগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার! “বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: মুন্সিগঞ্জে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা! মুন্সিগঞ্জে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি মুন্সিগঞ্জে “নারীর সাথে অন্তরঙ্গ সময়” কাটাতে গিয়ে বিএনপি নেতা পুলিশ হেফাজতে সিরাজদিখানে হত্যাচেষ্টার অভিযোগে ছুরিসহ আটক নিজাম মুন্সী দিঘীরপাড়ে নদীভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক,ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মিরকাদিমে ট্রেড লাইসেন্স হালনাগাদ ও নবায়নে ব্যবসায়ীদের মধ্যে “ব্যাপক আগ্রহ” মিরকাদিমে দুই সপ্তাহব্যাপী পৌরকর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন “প্রশাসক” মুন্সিগঞ্জে যুবদলের দুই গ্রুপের মারামারি, পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে! মুন্সিগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন সভাপতি মজিবুর-সম্পাদক নির্বাচিত হুমায়ুন

শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা,দাফনের পর ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিক লীগ কর্মী দিন মজুর সানা মাঝির (৪২) লাশ দাফনের পর কবরস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সদর উপজেলার মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষ লোকজন সানা মাঝিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ওই দিন দিবাগত রাত ৩ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার ...বিস্তারিত

গজারিয়ায় কারখানায় বস্তা চাপায় শ্রমিক নিহত

গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বস্তার নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। রোববার দুপুরে ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বস্তা চাপায় শ্রমিক নিহতের ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ওহিদুল ইসলাম (৪৮)। সে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মৃত ফজলুল করিম খানের ছেলে বলে জানা গেছে। ওহিদুল ইসলাম পরিবার নিয়ে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁও গ্রামে ভাড়া থেকে সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে স্টোর কিপার ...বিস্তারিত

মেঘনার কুখ্যাত নৌডাকাত ২৫ মামলার আসামি মুন্সিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মেঘনার কুখ্যাত নৌডাকাত ও শীর্ষ সন্ত্রাসী রিপন (৫১) কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টিমের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া, চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র সহ ২৫ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মৃত বাতেন ...বিস্তারিত

মুন্সিগঞ্জের গজারিয়ায় স্বর্ণের দোকানে ছিনতাই ছুরিকাঘাতে গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী!

সাইদ হাসান আফরান: মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় সোমা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা ও স্বর্ণ ব্যবসায়ী শুভ কর্মকার (৩৪) কে ছুরিকাঘাতে  করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (২ মে) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজারে অবস্থিত সোমা জুয়েলার্সে স্বর্ণালঙ্কার কেনার কথা ...বিস্তারিত

কৃষি জমির উপর দিয়ে বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সাইদ হাসান আফরান: মুন্সিগঞ্জের গজারিয়ায় বেসরকারি সংযোগকারী বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬ টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরেরগাঁও এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে অংশনেয়া এলাকাবাসীর অভিযোগ, মিরেরগাঁও মৌজার ঘনবসতিপূর্ণ বসতবাড়ি ও তিন ফসলি আবাদি জমির উপর দিয়ে বেসরকারি কোম্পানির এই বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হযেছে। ...বিস্তারিত

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

সাইদ হাসান আফরান: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে মোটর‌ সাইকেল  দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূইয়া(৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার সকাল ৭টায় মহাসড়কের গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ ফরহাদ উদ্দিন ভূইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের কাসেম ভূইয়ার ছেলে বলে জানা গেছে। ...বিস্তারিত

মেঘনায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার!

সাইদ হাসান আফরান,গজারিয়া: মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র ইমাম হোসেন নয়নের (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ডুবুরি দল এ উদ্ধার কাজে যুক্ত হয়ে বিকেলে ঘটনাস্থল থেকে ...বিস্তারিত

বাড়ি থেকে ডেকে নিয়ে মুন্সিগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ-মরদেহ উদ্ধার!

  জাফর মিয়া,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়রের মাকহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সানা মাঝি মধ্য মাকহাটি এলাকার মোহাম্মদ মাঝির ছেলে বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে মাকহাটি এলাকার সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের বুকের উপর থেকে একটি পাইপগান পাওয়া ...বিস্তারিত

স্বামীর স্বীকৃতি পেতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান!

লিটন মাহমুদ,মুন্সিগঞ্জ: ঘটকের মাধ্যমে পারিবারিকভাবে বিয়ে হলেও মিলছে না শিউলি আক্তার পিংকির ২ মাসের কন্যা সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর অধিকার। এমনই অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ ধামারন এলাকার স্থানীয় বাসিন্দা সোবহান শেখের ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি তোয়াক্কা করেন না চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের। স্ত্রী-সন্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ...বিস্তারিত

মুন্সিগঞ্জে মহান ‘মে’ দিবস উদযাপন

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ: সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জেও উদযাপন করা হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। 'শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে', 'শ্রমজীবী মানুষের অধিকার বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার' এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ...বিস্তারিত

Go to Top