গজারিয়ায় কারখানার আগুনে পুড়েছে ‘কাপড় ও মেশিন’
নাবিদুল ইসলাম নিরব,গজারিয়া: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সিকোটেক্স নামে একটি কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। এতে বিপুল কাপড় ও কিছু মেশিন পুড়ে যাওয়ার কথা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দীতে অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে বলে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মলিক জানান। পরে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আরিফ হাসান নামে ...বিস্তারিত