গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
সাইদ হাসান আফরান: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূইয়া(৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার সকাল ৭টায় মহাসড়কের গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ ফরহাদ উদ্দিন ভূইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের কাসেম ভূইয়ার ছেলে বলে জানা গেছে। ...বিস্তারিত