স্টাফ রিপোর্টার ¦ বিএনপি জামাত জোট সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ.ন.ম এহছানুল হক মিলন চাঁদপুর আদালতে গতকাল বুধবার দুপুর ১টায় জি.আর ৭ মামলায় অপর আসামীদের নিয়ে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ নিয়মিত হাজিরা দিয়েছেন।

চাঁদপুর আদালতে হাজিরা দিলেন আ.ন.ম এহছানুল হক মিলন।
২০০৪ সালের কচুয়া উপজেলার কচুয়া বাজারে আওয়ামীলীগ অফিস কার্যালয় ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় এহছানুল হক মিলন সহ অজ্ঞাত ৫০/৬০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। ওই মামলাটি বর্তমানে জি.আর ৭/২০০৪ মামলায় রূপান্তরিত হয়েছে। ওই মামলায় নিয়মিত হাজিরা হিসেবে তিনি গতকাল চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ এর বিচারক হাছানুজ্জামানের আদালতে অপরাপর আসামীদের নিয়ে হাজিরা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এ মামলার অভিযুক্ত আসামী কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মাসুদ এলাহী সুভাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, জাহাঙ্গীর চেয়ারম্যান, আব্দুস সালাম শান্ত, শাহজালাল প্রধানীয়া, মিজান চেয়ারম্যান, শরিফুল হক সাজু, রনি তালুকদার, দিপু মিয়াজী সহ আরও অনেকে। এহছানুল হক মিলনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. ফজলুল হক সরকার ও জুনিয়র আইনজীবী অ্যাড. মাইনুল ইসলাম। পরবর্তী তারি ধার্য্য করা হয়েছে ২৬ আগস্ট।
