
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম সেলিম বেপারীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কুমারখালী মাদবর বাড়িতে বয়রাগাদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ বাতেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জুয়েল ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি মো. আশিক শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিল মোহাম্মদ দিলু এবং সিনিয়র সহসভাপতি হাজী মো.শাহ আলম।
এ সময় এম এ বাতেন বলেন, মরহুম সেলিম বেপারী ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর মৃত্যুতে আমরা একজন সহযোদ্ধাকে হারিয়েছি। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের সবার দায়িত্ব হলো তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রয়াতের জন্য দোয়া করা। দল-মত নির্বিশেষে বয়রাগাদির মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনে একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নয়নমুখী বয়রাগাদি ইউনিয়ন গড়ে তুলতে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
পরে মরহুম সেলিম বেপারীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কুমারখালী মাদবরবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
