শুভ ঘোষ,মুন্সিগঞ্জ-

মেঘনায় নৌ-যান শ্রমিকদের উপর অতর্কিত হামলা ও মারধরের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে অংশনেয় বিভিন্ন নৌযান শ্রমিক সহ স্থানীয় সাধারণ মানুষ।

ভুক্তভোগীদের অভিযোগ,মেঘনায় প্রায় সাড়ে ৮কোটি টাকার বিনিময় স্থানীয় প্রশাসন ও সরকার কৃতক অনুমোদিত বালু মহলের শ্রমিকদের উপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এছাড়াও শ্রমিক নির্যাতন বন্ধ করে তাদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয় কর্মসূচি থেকে। একই সাথে দেশের কোথাও শ্রমিক নির্যাতন করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন সংগঠনের সদস্যরা।

এ সময় দেশের সকল নদীপথে অবৈধ চাঁদাবাজি -ডাকাতি বন্ধ করে নৌ-নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়, পাশাপাশি দাবি আদায় না হলে বাল্কহেড ড্রেজার চলাচল বন্ধ রেখে কঠোর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে।

এত বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার, সাবেক জেলা সাধারণ সম্পাদক মোঃ কাজী মাসুদ,শ্রমিক নেতা শরিফ মাহমুদ সহ বিভিন্ন জাহাজ শ্রমিকরা।

উল্লেখ্য: গত বৃহস্পতিবার (২০ জুন) মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী আব্দুল্লাহপুর গ্রামের তীর ঘেঁষে বালু উত্তোলন করে মনির এন্টারপ্রাইজ নামের ঠিকাতার প্রতিষ্ঠান। এ সময় বালু উত্তোলনকারীদের সাথে স্থানীয় গ্রামবাসির সংঘর্ষ হলে ৫ শ্রমিক আহত হয়।