নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এম্বুল্যান্সের পাঁচ আরোহী নিহত হওয়ার ঘটনায় ঘাতক গোল্ডেন লাইন পরিবহনের দুই স্টাফকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন- ওই বাসের সুপারভাইজার ফরিদপুর জেলার কানাই লালের ছেলে কল্যান বিশ্বাস ও হেল্পার ঢাকার যাত্রাবাড়ী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে সাইফুল ইসলাম।
দুর্ঘটনার পরে অভিযান চালিয়ে বিকাল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হাসাঁরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।
তিনি জানান,দূর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও ওই পরিবহন সংশ্লিষ্টদের আটকে অভিযানে নামে পুলিশ। পরে বাসের হেল্পার ও সুপারভাইজারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়।তবে চালক এখনো পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
এছাড়া গোল্ডেন লাইন পরিবহনের ঘাতক বাসটি জব্দ করে হাঁসারা হাইওয়ে পুলিশ ফাড়িতে এনে রাখা হয়েছে বলেও জানান তিনি।