নাবিদুল ইসলাম নিরব,গজারিয়া:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সিকোটেক্স নামে একটি কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। এতে বিপুল কাপড় ও কিছু মেশিন পুড়ে যাওয়ার কথা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দীতে অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে বলে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মলি­ক জানান।

পরে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আরিফ হাসান নামে কারখানাটির এক শ্রমিক বলেন, “দুপুর পৌনে ১২টার সময় প্রথমে আগুন দেখতে পাই। পরে কারখানার ফায়ার ইকুপমেন্ট দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিই।

শুক্রবার দুপুরে প্রিন্টিং সেকশনে কাজ করার সময় মেশিন ‘ওভার হিট’ হয়ে আগুনের সূত্রপাত বলে দাবি করেন সিকোটেক্স কারখানার লজিস্টিক বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, “এতে মেঝেতে রাখো প্রায় ৪০ টন কাপড়, কয়েকটি মেশিনের আংশিক ক্ষতি হওয়ায় আনুমানিক ৩ কোটি টাকার অধিক স¤পদ বিনষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, “খবর পেয়ে আমরা দুপুর পৌনে ১টার মধ্যে ঘটনাস্থলে যাই। আমাদের দুটি ইউনিট ও কারখানার শ্রমিকদের সহায়তায় ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। “তদন্তের পর অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়-ক্ষতির পরিমান বলা যাবে।