ভারতের একটি গবেষণাগারে পরীক্ষা করে বাংলাদেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকির কোনো উপাদান পাওয়া যায়নি জানিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক দেশে পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

দেশে উৎপাদিত পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা এবং আদালতের আদেশের মধ্যে ভারতে পরীক্ষার ফল নিয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে আসেন কৃষিমন্ত্রী।