চাঁদপুর টিভি রিপোর্ট ।। ইউটিউব চ্যানেল বিক্রির নাম করে প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারকচক্র। জানা যায়, আজ ৭ আগস্ট সকালে https://www.facebook.com/repayriya.repayriya আইডি থেকে Saiful Islam Rakib নামের এক প্রতারক ফেইসবুকে ইউটিউব চ্যানেল বিক্রি করবে বলে ফেইসবুকে পোস্ট করে। তা দেখে যোগাযোগ করে চাঁদপুরের খোরশেদ নামের এক ব্যক্তি। প্রতারককে ম্যাসেঞ্জারে নক দিলে প্রতারক চক্র ইউটিউব চ্যানেল খোরশেদকে এই ইউটিউব লিংক দেয় https://www.youtube.com/channel/UCzNeztn79vUIFoEVOFmSa_w। ইউটিউব চ্যানেলটি দেখে খোরশেদ চ্যানেলটি কেনার জন্য কথা বলে। তখন প্রতারক তার ২৮ হাজার সাবস্ক্রাইবারসহ চ্যানেলটির দাম হাকায় ৭০ হাজার। তখন প্রতারককে কিভাবে টাকা দিবে জানতে চাইলে প্রতারক তার ব্যবহৃত মোবাইল নাম্বার 01644-836412 থেকে রকেট নাম্বার 015330634662 পাঠায়। খোরশেদ তার কাছ থেকে ইউটিউবের জিমেইল এড্রেস ও পাসওয়ার্ড জানতে চাইলে প্রতারক আগে ৫০% টাকা পাঠাতে হবে বলে জানায়। সে মতে, খোরশেদ 015330634662 নাম্বারে ৫০% টাকা অর্থাৎ ৩৫ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পর হঠাৎ করেই ওই প্রতারক চক্র খোরশেদের মোবাইল নাম্বার ব্লক করে দেয় এবং ম্যাসেঞ্জার থেকে ব্লক করে দেয়। খোরশেদ কয়েকবার কল দেয়ার পর নাম্বার বিজি পাওয়ার পর সে প্রতারকের খপ্পরে পড়ার বিষয়টি বুঝতে পারে। পরবর্তীতে সে থানা পুলিশের আশ্রয় নেয়।
থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখার পর ওই মোবাইল নাম্বার থেকে এবং উক্ত রকেট একাউন্ট থেকে আরো কয়েকটি নাম্বারে প্রতারণা করার বিষয়ে নিশ্চিত হন। ডাচ বাংলা থেকে পরবর্তীতে ওই একাউন্টের ডিটেইলস সংগ্রহ করা হয়। খুব শীঘ্রই আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

