সাইদ হাসান আফরান:

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে মোটর‌ সাইকেল  দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূইয়া(৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

শনিবার সকাল ৭টায় মহাসড়কের গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ ফরহাদ উদ্দিন ভূইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের কাসেম ভূইয়ার ছেলে বলে জানা গেছে। সে কুমিল্লা থেকে ঢাকার কর্মস্থলে ফিরছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মহা-সড়কের ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলের চালককে ঢাকা যাওয়ার পথে তার অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই মোটরসাইকেল চালক।

নিহতের ভাগিনা নাঈম রানা বলেন,আমার মামা ঢাকা টান্সকম  কোম্পানিতে চাকরি করতেন। ছুটিতে এসে প্রতি শনিবার বাসা থেকে  অফিস করার জন্য বের হয়ে যান। অফিসে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে, ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন,নিহতের মরদেহ ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতের আত্নীয়রা এসেছেন। সকল প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।