শুভ ঘোষ,মুন্সিগঞ্জ:

সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জেও উদযাপন করা হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’,
‘শ্রমজীবী মানুষের অধিকার বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম),মালিক প্রতিনিধি মোঃ আবু নাসির, শ্রমিক প্রতিনিধি রওশন আলী সুজন।

এ সময় এতে স্বাগত বক্তব্য রাখেন মুন্সিঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জোবেদা খাতুন।