
নিজস্ব প্রতিবেদক,
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের কৃষিব্যাংক এলাকায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে অংশনেয় জেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ।
এদিন দোয়া মোনাজাত অনুষ্ঠিনটি মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় জেলা বিএনপি ও অংগসংগঠন আয়োজন করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই ও জেলা বিএনপির বর্তমান আহবায়ক মিজানুর রহমান সিনহার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদ।
এরআগে একই স্থানে, শতাধিক মাদরাসা শিক্ষার্থী বেগম খালেদা জিয়া’র রোগমুক্ত কামনায় কোরআন তেলওয়াত করেন।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল,মো. শহীদুল ইসলাম শহীদ, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদত হোসেন সরকার, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির আহবায়ক মো. জসিমউদ্দিন, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম সহ আরও অনেকে।
