
প্রেস বিজ্ঞপ্তি ॥ ইলশেপাড় মতলব দক্ষিণ ব্যুরোর আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা, কেককাটা ও ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২ জুলাই সকাল সাড়ে ১১টায় মতলব প্রেসক্লাবে র্যালি, আলোচনা, কেককাটা ও ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। মতলব প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মতলব কন্ঠের সম্পাদক ও প্রকাশক রোটা. গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও দৈনিক ইল্শেপাড় মতলব দক্ষিণ ব্যুরোর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইল্শেপাড়ের সহ-সম্পাদক মো. মাহ্ফুজ উল্যাহ্ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমির খসরু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উত্তম কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাই টিভির প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব পৌর ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম হাজরা। আলোচনা শেষে উপজেলা ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ৫জনকে ইল্শেপাড় মতলব দক্ষিণ ব্যুরোর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। ইউনিয়নে সামাজিক ও উন্নয়নমূলক কাজে অবদানের জন্য চেয়ারম্যানদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত চেয়ারম্যানরা হলেন-নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ্ আল-মামুন, ৩নং খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, ৫নং উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ্ প্রধান, ৬নং উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা মিয়া। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম সকল অতিথি ও ইল্শেপাড় পরিবারের সদস্যবৃন্দদেরকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে উৎসবে আনন্দে পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এবং সকলকে কেক খাওয়ানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো. মোজাম্মেল হক। এদিকে কেককাটা, আলোচনা ও চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে মতলব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব প্রেসক্লাবে এসে সমাপ্ত হয়। র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মতলব দক্ষিণ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন, সমকাল মতলব প্রতিনিধি মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম, চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, সাপ্তাহিক আজকের মতলবের স্টাফ রির্পোটার মো. লোকমান হোসেন হাবীব, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফুল জাহান শাওলিন, সাপ্তাহিক মতলবের জনপদের বিশেষ প্রতিনিধি মোশারফ তালুকদার, ইল্শেপাড়ের সার্কুলেশন ম্যানেজার আব্রাহাম হোসেন, সাপ্তাহিক দিবাকন্ঠের স্টাফ রির্পোটার ইব্রাহিম খান জুয়েল।
