- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

খাঁচায় মাছ চাষের সাফল্যে প্রধানমন্ত্রী থেকে স্বর্ণপদক গ্রহণ করলেন জেলা মৎস্য কর্মকর্তা

মুহাম্মদ আলমগীর ॥ সরকার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং সম্প্রসারণ কাজে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবদান মূল্যয়ন করে আসছে। সে ধারাবাহিকতায় খাঁচায় মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তিতে মনোসেক্স তেলাপিয়া হ্যাচারি স্থাপন ও পোনা উৎপাদন প্রশিক্ষণ মডিউল তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যসম্পদ উন্নয়নে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকীকে জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯ হিসেবে স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছে। তিনি গত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, মোঃ আসাদুল বাকী খাঁচায় মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তিতে মনোসেক্স তেলাপিয়া হ্যাচারি স্থাপন ও পোনা উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এওঋঞ তেলাপিয়া মাঠ পর্যায়ে সফলভাবে সম্প্রসারণ করেছেন। তিনি ডাকাতিয়া নদীতে খাঁচায় মাছ চাষ ও সম্প্রসারণের প্রবর্তক।
আসাদুল বাকী ঢাকা জেলার সাভার উপজেলার গোপালবাড়ী গ্রামের মোঃ আজমেত আলী ও শামসুন নাহারের পুত্র।