- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

কোন নেতাকর্মী নৌকার বিরোধিতা করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে : নাছির উদ্দিন আহমেদ

ফরিদগঞ্জে নৌকার বিজয়ের লক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়
কোন নেতাকর্মী নৌকার বিরোধিতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে

………….জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ


ফরিদগঞ্জ প্রতিনিধি ॥ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কালিরবাজার খাঁন বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ নাছির উদ্দিন আহমেদ এসময় তিনি বলেন, আগামী ২৫ জুলাই নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে সবাই এক সাথে কাজ করবো। এ নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন তাকে আমরা বিজয় করবো। আমাদের দলের কোন নেতাকর্মী নৌকার বিরোধীতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। এই নৌকা মার্কার কারনে আজ আমরা বুক ফুলিয়ে চলতে পারি। এ নৌকা মার্কার কারনে দেশে আজ এত উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আমরা নৌকার মান আমরা রাখবো।

ফরিদগঞ্জে নৌকার বিজয়ের লক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটার, সদস্য অ্যাড. সায়েদুল ইসলাম বাবু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন ১৬নং রুপসা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান ইসকান্দার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক হানিফ কাজী প্রমূখ।
সভায় ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাইফুল আলম সোহেলকে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে নেতাকর্মীদের আগামী নির্বাচনে মাঠে কাজ করার জন্য নেতৃবৃন্দ নির্দেশনা দেন।