- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

মুন্সিগঞ্জের গজারিয়ায় স্বর্ণের দোকানে ছিনতাই ছুরিকাঘাতে গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী!

সাইদ হাসান আফরান:

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় সোমা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা ও স্বর্ণ ব্যবসায়ী শুভ কর্মকার (৩৪) কে ছুরিকাঘাতে  করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (২ মে) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজারে অবস্থিত সোমা জুয়েলার্সে স্বর্ণালঙ্কার কেনার কথা বলে দোকানে প্রবেশ করে মোঃ মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তি।

পরে একপর্যায়ে দোকান থেকে প্রায় ২ ভরি ৪ আনা ওজনের তিনটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা) নিয়ে চলে যায়।

এ সময় বিবাদী মোস্তফা সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে শুভ কর্মকারের ডান হাতে উপর্যুপরি আঘাত করে। এরপর আহত শুভ কর্মকারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী মোস্তফা ঘটনাস্থল ত্যাগ করে এবং ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

খবর পেয়ে আহতের মা দুলু রানী কর্মকার ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত স্বর্ণ ব্যবসায়ীর মা দুলু রানী কর্মকার গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে,গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।