- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

সিরাজদিখানে হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল জনতা, মানববন্ধনে ন্যায়বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১০টায় গত ১৯ জুন সংঘটিত মারামারির ঘটনায় নিহত ইলিয়াস মোল্লা (৫৫)-এর পরিবার, একই ঘটনায় গুরুতর আহত এছাক (৬৫)-এর পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে নিহত ইলিয়াস মোল্লার আত্মীয়-স্বজন, আহত এছাকের পরিবারের সদস্যসহ স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে প্রায় ২ শতাদিক মানুষ উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণভাবে চলে এই মানববন্ধন।

স্থানীয়রা জানান, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।