
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিরাজদিখান উপজেলার নিমতলা এমপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীর নেতৃত্বে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নিমতলা এমপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাওয়া হাইওয়ের নিমতলা বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।