
নিজস্ব প্রতিবেদক:
মেঘনার কুখ্যাত নৌডাকাত ও শীর্ষ সন্ত্রাসী রিপন (৫১) কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টিমের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া, চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র সহ ২৫ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মৃত বাতেন সরকারের ছেলে ডাকাত রিপন। তার অপর ভাই নয়ন ও মেঘনার শীর্ষ নৌডাকাত। গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে ৭টি মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে।
মুন্সিগঞ্জ পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,মেঘনার অন্যতম শীর্ষ নৌডাকাত রিপনকে মুন্সিগঞ্জ পুলিশ বিভাগের চাহিদার প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেন।
অভিযুক্ত রিপন ডাকাত তার ভাই নয়ন সহ একাধিক সহযোগী নিয়ে প্রায়ই মুন্সিগঞ্জ,চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী ও তার আশপাশের এলাকায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে থাকে। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।