- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

মুন্সিগঞ্জে মধ্যরাতে কোস্টগার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ।

নিজেস্ব প্রতিবেদক,মুন্সিগঞ্জ: 

মুন্সিগঞ্জে মধ্যরাতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সদর উপজেলার সিপাহিপাড়া ও মিরকাদিম এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

তথ্যটি নিশ্চিত করে সোমবার বিকেল ৪টায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) একেএম হাসানুর রহমানের নেতৃত্বে জেলা মৎস্য অফিসের সহযোগিতায় এ অভিযানে ৩টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা,২ টি গোডাউন ও ১টি আয়রন মিলে তল্লাশি চালিয়ে ৪ কোটি ৯৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়।

যার আনুমানিক বাজার মুল্য ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা । তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।